দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নকলা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমন হোসাইন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার নামা কৈয়াকুড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমন হোসাইন স্থানীয় মাছ ব্যবসায়ী লোকমান হোসেনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয় সাইমন। বিকেলে নামা কৈয়াকুড়ি-দশকাহনীয়া সড়কের ব্রিজ পার হওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে সাইমনসহ তার সঙ্গীরা আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাইমনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন গোপ জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইমন গুরুতর আহত হয় এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই